২৭শে জুন ২০২৩
গত ২৩শে জুন রাশিয়ার ভাড়াটে সামরিক বাহিনী ‘ওয়াগনার গ্রুপ’এর নেতা ইয়েভগেনি প্রিগোজিন ঘোষণা দেন যে, তার সেনারা সুবিচার আদায়ের লক্ষ্যে মার্চ শুরু করেছে। ইউক্রেনের ফ্রন্টলাইন থেকে সরে গিয়ে তারা রুশ শহর রস্টোভের নিয়ন্ত্রণ নেয় এবং মস্কো অভিমুখে রওয়ানা দেয়। এর মাঝে রুশ বিমান বাহিনী তাদেরকে টার্গেট করে বোমাবর্ষণ করে। মাত্র ২৪ ঘন্টার মাথায় প্রিগোজিন ঘোষণা দেন যে, তিনি তার বাহিনীকে ইউক্রেনে ফিরিয়ে নিচ্ছেন এবং বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর মধ্যস্ততায় রাজি হয়ে তিনি রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যাচ্ছেন। ‘ওয়াগনার গ্রুপ’এর এক দিনের এই নাটক কেনই বা ঘটলো এবং এর ফলাফলগুলিই বা কেমন হবে, সেব্যাপারে নিশ্চিত হতে যে আরও অনেকদিন লাগবে, তাতে সকলেই একমত। তথাপি ঘটনার ব্যাপারে অনেকেরই কিছু বিশ্লেষণ এবং মতামত রয়েছে, যা আলোচনায় আসছে।
‘ওয়াগনার গ্রুপ’ আলোচনায় আসলো কিভাবে?
মার্কিন ভূরাজনৈতিক থিঙ্কট্যাঙ্ক ‘জিওপলিটিক্যাল ফিউচার্স’এর এক লেখায় জর্জ ফ্রীডম্যান প্রশ্ন করেছেন যে, ‘ওয়াগনার গ্রুপ’ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কি করছিলো? একটা ভাড়াটে বাহিনী হিসেবে যুদ্ধক্ষেত্রে তাদের কর্মকান্ড একেবারেই আলাদা। সেখানে তারা নিয়মিত সেনাবাহিনীর সমান্তরালে যুদ্ধ করেছে। প্রকৃতপক্ষে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে পরাজিত করতে না পারার কারণেই ‘ওয়াগনার’এর মতো ভাড়াটে যোদ্ধাদেরকে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করতে হয়েছিল; যা কিনা পরবর্তীতে দ্বন্দ্ব এবং বিদ্রোহের জন্ম দিয়েছে। ‘ওয়াগনার’কে কাজে লাগানোটাই ছিল বড় সমস্যা।
ব্রিটিশ থিঙ্কট্যাঙ্ক ‘রয়াল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউট’ বা ‘রুসি’র এক লেখায় সামরিক বিশ্লেষক জ্যাক ওয়াটলিং বলছেন যে, ‘ওয়াগনার’কে রুশ নেতৃত্ব বিশ্বব্যাপী প্রভাব বিস্তারে ব্যবহার করেছে; যেখানে তারা রুশ রাষ্ট্রীয় সেনাবাহিনীর স্থলাভিষিক্ত হয়ে কাজ করেছে। তবে এই বাহিনীতে রুশ সামরিক বাহিনী এবং সামরিক ইন্টেলিজেন্স ‘জিআরইউ’এর সদস্যরা কাজ করেছে। আর ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তারা এমন একটা বাহিনী মোতায়েন করতে পেরেছিল, যা কিনা অনেক ক্ষেত্রেই রুশ সেনাবাহিনীর চাইতে বেশি কার্যকর ছিল। রুশ বিচার বিভাগের সহায়তাতেই ‘ওয়াগনার’ সাজাপ্রাপ্ত আসামীদেরকে এই বাহিনীতে অন্তর্ভুক্ত করতে পেরেছিল। মোটকথা রাশিয়ার রাষ্ট্রযন্ত্র ‘ওয়াগনার’কে সকল ধরণের সহায়তা দিয়েছে। আর এই সহায়তার ক্ষেত্রে প্রথমেই ছিলেন ‘জিআরইউ’এর জেনারেল ভ্লাদিমির স্তেপানোভিচ আলেক্সেইয়েভ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের লোক ইউরি কোভালচুক এবং সের্গেই কিরিয়েঙ্কো ‘ওয়াগনার’ তৈরির সপক্ষের চিন্তাগুলিকে সাজিয়েছিলেন। তবে রাশিয়ার ইন্টেলিজেন্স সংস্থা ‘এফএসবি’ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বাহিনীকে ব্যবহারের বিপক্ষে ছিল। এই দুই গ্রুপকে ঠান্ডা করতে গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ‘ওয়াগনার’ সেনাদের মোতায়েন করার পর দু’টা ভিন্ন কমান্ড কাঠামো গঠন করতে হয়েছিল।
‘ওয়াগনার গ্রুপ’এর প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিন কেন এই কাজটা করলেন, সেটার একটা সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন ‘কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টার’এর সিনিয়র ফেলো তাতিয়ানা স্তানোভায়া। টুইটারে এক বিশ্লেষণে তিনি বলছেন যে, প্রিগোজিনের বিদ্রোহ রাশিয়ার সরকারের নিয়ন্ত্রণ নেবার চেষ্টা ছিল না। ক্রেমলিনের শক্তিধর ব্যাক্তিদের চাপের মুখে তিনি ইউক্রেনে একঘরে হয়ে পড়েছিলেন এবং ‘ওয়াগনার’কে টিকিয়ে রাখা তার জন্যে কঠিন হয়ে যাচ্ছিলো। তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন; যাতে করে ‘ওয়াগনার’এর কাজ, নিরাপত্তা এবং অর্থায়নের ব্যাপারে কিছুটা নিশ্চয়তা তিনি পেতে পারেন। তিনি ইউক্রেনে তার সেনাদের গুরুত্বপূর্ণ অবদানের ব্যাপারটাকে তুলে ধরে তার দাবি আদায় করতে চেয়েছিলেন। তবে আপাতদৃষ্টে মনে হচ্ছে যে, তার অবদানগুলির কারণে তিনি এই সমস্যা থেকে বেঁচে বের হয়ে আসতে পেরেছেন; কিন্তু রাশিয়াতে তার রাজনৈতিক ভবিষ্যতের বিনিময়ে।
ইউক্রেন যুদ্ধের উপরে কি প্রভাব পড়বে?
‘পলিটিকো’ মনে করিয়ে দিচ্ছে যে, ইউক্রেন যুদ্ধে গত শীতে যখন ইউক্রেনিয়রা পাল্টা আক্রমণ করে খারকিভ এবং খেরসন পুনর্দখল করে নেয়, তখন ক্রেমলিন যুদ্ধক্ষেত্রে দুর্বল অবস্থানগুলিকে শক্তিশালী করতে ‘ওয়াগনার গ্রুপ’এর সদস্যদের মোতায়েন করে। শীতের মাঝে ‘ওয়াগনার’ সদস্যরা যখন ফ্রন্টলাইন ধরে রেখেছিল, তখন রুশরা নতুন সেনা এবং রসদ যোগাড় করতে পেরেছিল। এছাড়াও বাখমুতের যুদ্ধে ‘ওয়াগনার’ সেনারা বড় ভূমিকা রেখেছিল।
২৪শে জুন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকি এক বার্তায় বলেন যে, এই ঘটনা দেখিয়ে দেয় যে, রুশ নেতৃত্ব কোনকিছুরই নিয়ন্ত্রণে নেই। একদিনের মাঝে তারা অনেকগুলি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে এবং দেখিয়ে দিয়েছে যে, রাশিয়ার শহর এবং অস্ত্রের ভান্ডার দখল করে নেয়াটা কত সহজ।
তবে জেলেন্সকি ‘ওয়াগনার’এর ঘটনা থেকে কতটা সুবিধা নিতে পারবেন, তা প্রশ্নবিদ্ধ। ‘রুসি’র রাজনৈতিক বিশ্লেষক মার্ক গ্যালিয়টি ‘ইন মস্কোস শ্যাডো ১০৫’ নামের এক নিয়মিত পডকাস্ট বিশ্লেষণে বলছেন যে, এই ঘটনায় ইউক্রেনের ফ্রন্টলাইনে বড় কোন পরিবর্তন আসবে বলে মনে হয়না; কারণ অন্ততঃ এখন পর্যন্ত ইউক্রেনে রুশ সেনাদের মাঝে অস্ত্র ছেড়ে দেবার বা যুদ্ধ থেকে সরে আসার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। এছাড়াও ‘ওয়াগনার’কে থামাবার জন্যে যেহেতু কোন রুশ ইউনিটকে ইউক্রেন থেকে সরাবার প্রয়োজন হয়নি, তাই এই ঘটনার সরাসরি সুবিধা ইউক্রেন খুব কমই পাবে। বরং প্রিগোজিনের কারণে ইউক্রেনের ফ্রন্টলাইনে নেতৃত্বের কোন সমস্যা যদি হয়ে থাকে, সেটা এখন নেই; যা ইউক্রেনকে খুশি করার কথা নয়।
ক্রেমলিনের নিয়ন্ত্রণ কি দুর্বল হলো?
‘পলিটিকো’র এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, ইয়েভগেনি প্রিগোজিনের অধীন ‘ওয়াগনার গ্রুপ’এর সদস্যরা যেভাবে রুশ জমি দখল করে ফেলতে পারলো, মস্কোর ২’শ কিঃমিঃএর মাঝে পৌঁছে গেলো, এবং জনগণের সমর্থন পেলো, তা নিঃসন্দেহে প্রমাণ করে দিচ্ছে যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার খুব শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত নয়। রস্টোভ শহরে ‘ওয়াগনার’এর পক্ষে মানুষের সমর্থন দেখিয়ে দেয় যে, ক্রেমলিনের ক্ষমতাধর প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং ইউক্রেন যুদ্ধের কমান্ডার জেনারেল ভ্যালেরি গেরাসিমভএর উপর জনগণের আস্থা কমে গেছে। অপরদিকে মার্ক গ্যালিয়টি বলছেন যে, যদিও বেশিরভাগ বিশ্লেষকেরাই বলবেন যে, এই ঘটনার মাধ্যমে পুতিনের নেতৃত্ব দুর্বল হয়েছে, তথাপি ভ্লাদিমির পুতিনের পক্ষে খুব সম্ভবতঃ এর চাইতে ভালো কিছু করার ছিলো না; কারণ একদিকে তিনি সমস্যাটার সমাপ্তি টেনেছেন এবং একইসাথে প্রিগোজিনকে কিনে নিয়েছেন। কারণ ‘ওয়াগনার’ বনাম রুশ সেনাবাহিনীর যুদ্ধ পুরো রাষ্ট্রের জন্যে মারাত্মক হতো। বিশেষ করে ক্রেমলিন নির্দেশ দিলে সেনাবাহিনীর সদস্যরা রুশ ভাড়াটে বাহিনীর উপর গুলি করতে কতটা প্রস্তুত ছিলো, সেটা বরং পুতিনের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতো।
তাতিয়ানা স্তানোভায়া বলছেন যে, প্রিগোজিন খুব সম্ভবতঃ পুতিনের কঠোর বক্তব্য আশা করেননি। কারণ তিনি সরকারের বিরুদ্ধে বিদ্রোহকারীর ভূমিকা নিতে প্রস্তুত ছিলেন না। মার্ক গ্যালিয়টি বলছেন যে, শেষ পর্যন্ত এটা মনে হয়নি যে, রুশ সেনাবাহিনীর সদস্যরা ব্যাপক হারে ‘ওয়াগনার’এ যোগ দিয়েছিলো। হয়তো সেটা প্রিগোজিনের সরে দাঁড়ানোর পিছনে একটা কারণ হতে পারে। মস্কোর নিরাপত্তায় নিয়োজিত বাহিনীগুলিকে ‘ওয়াগনার’ পরাজিত করতে পারতো কিনা, সেখানেও সন্দেহ রয়েছে। কারণ যদিও রুশ সেনাবাহিনী ‘ওয়াগনার’এর মতো দ্রুতগামী কোন বাহিনী নয়; তথাপি সেনাবাহিনীর ভারি অস্ত্রের বিরুদ্ধে ‘ওয়াগনার’এর হাল্কা বাহিনী কতটুকু সফল হতো, তা প্রশ্নবিদ্ধ। আর মস্কোর নিয়ন্ত্রণ নিয়ে প্রিগোজিন কি করতেন, সেটা কি নিশ্চিত? তবে জনগণের একটা বড় অংশ ‘ওয়াগনার’কে থামাবার চেষ্টা করেনি; যা কিনা রাষ্ট্রের নেতৃত্বের দুর্বলতা তুলে ধরে। তথাপি প্রশ্ন থেকেই যায়, রুশ ইন্টেলিজেন্স ‘এফএসবি’ কি করছিলো? নিঃসন্দেহে এখানে ‘এফএসবি’র কাজে ঘাটতি ছিলো কিনা, তা খতিয়ে দেখার ব্যাপার হবে। তবে পুতিনের নেতৃত্বের অধীনে ‘এফএসবি’কে ব্যার্থতার জন্যে খুব বড় কোন খেসারত না-ও দিতে হতে পারে। কারণ এর আগেও ‘এফএসবি’ অনেক ভুল করলেও পুতিন তাদের কিছু করেননি।
গ্যালিয়টি বলছেন যে, প্রিগোজিন ১৯৯০এর দশক থেকেই ক্রেমলিনের সমর্থন পেয়ে ধাপে ধাপে উঠে এসেছেন। তবে এখানে গুরুত্বপূর্ণ হলো, প্রিগোজিন ব্যাক্তিগতভাবে লাভবান হলেও তিনি প্রকৃতপক্ষে ক্রেমলিনেরই ইচ্ছার ফলাফল। এটা অসম্ভব নয় যে, প্রিগোজিন বেলারুশে বসে আফ্রিকায় ‘ওয়াগনার’এর কর্মকান্ড পরিচালনা করবেন। কারণ আফ্রিকাতে রুশ প্রভাব ধরে রাখার পিছনে ‘ওয়াগনার’এর কর্মকান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর রুশ সরকারের সমর্থন রয়েছে বলেই অনেক ক্ষেত্রে ‘ওয়াগনার’ সফলতা পেয়েছে। সমস্যা পুতিনের নিজেরই সৃষ্টি। কারণ তিনি প্রিগোজিনের সাথে রুশ প্রতিরক্ষা দপ্তরের দ্বন্দ্বকে চলতে দিয়েছেন। আর এই দ্বন্দ্ব বাজে আকারে পরিণত হবার আগেই তিনি হস্তক্ষেপ করতে ব্যার্থ হয়েছেন।
জর্জ ফ্রীডম্যান প্রশ্ন করছেন যে, ‘ওয়াগনার’এর কারণে যদি ধরে নেয়া হয় যে, পুতিন দুর্বল হয়েছেন, তাহলে এই দুর্বল হওয়ার অর্থ প্রকৃতপক্ষে কি, সেটা দেখতে হবে। যদি তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়, তার অর্থ হলো, তিনি খুব সহজেই কোন কর্মকর্তাকে সরিয়ে দিতে পারবেন না। আর যদি তার নির্দেশনা দেয়ার সক্ষমতা কমে যায়, তাহলে রুশ সামরিক বাহিনীর কমান্ড ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এর অর্থ দাঁড়াবে অন্য কেউ পুতিনকে তার স্থান থেকে সরিয়ে দেবে। অথচ এখন পর্যন্ত এমন কোন ব্যক্তিকে দেখা যাচ্ছে না যে কিনা পুতিনকে সরাবার মতো অবস্থানে এসেছে। আর এরকম কেউ না আসার আগ পর্যন্ত বলা যাচ্ছে না যে মাত্র একদিনের ব্যার্থ অভ্যুত্থানে পুতিন দুর্বল হয়েছেন। জ্যাক ওয়াটলিং বলছেন যে, একদিক দিয়ে চিন্তা করলে রুশ উচ্চপদস্থ ব্যক্তিদের উপরে পুতিনের নিয়ন্ত্রণ আরও বেড়ে গেলো। কারণ ক্রেমলিনের কোন দলই বেঁচে থাকার জন্যে পুতিনকে ছাড়া শক্তিশালী নয়।
বিশ্বব্যাপী রাশিয়ার অবস্থান দুর্বল হবে কি?
তাতিয়ানা স্তানোভায়া মনে করছেন যে, প্রিগোজিনকে হয়তো পুতিন ছেড়ে দিয়েছেন এই শর্তে যে, তিনি বেলারুশে চুপচাপ থাকবেন। তবে মার্ক গ্যালিয়টি বলছেন যে, আপাতদৃষ্টে মনে হচ্ছে যে, রাশিয়া এবং ইউক্রেনে ‘ওয়াগনার’এর কর্মকান্ড শেষ হয়ে গেছে; যদিও বাকি বিশ্বে হয়তো তা এখনও বিদ্যমান। এমনও হতে পারে যে, প্রিগোজিনের সাথে ক্রেমলিনের শেষ পর্যন্ত সেই চুক্তিই হয়েছে। তবে শোইগু নিঃসন্দেহে ‘ওয়াগনার’কে রাশিয়াতে থাকতে দেবেন না। সংস্থাটার ইউনিটগুলি হয়তো রুশ সামরিক বাহিনীর মাঝে বিলীন হয়ে যাবে।
বিশ্বব্যাপী কোন কোন দেশে ‘ওয়াগনার গ্রুপ’এর কর্মকান্ড রয়েছে, তার একটা তালিকা তুলে ধরেছে ‘ডয়েচে ভেলে’। ইউক্রেনে ২০১৪ সালে সর্বপ্রথম ‘ওয়াগনার’এর সদস্যদের দেখা যায় রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিতে। ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তরের হিসেবে প্রিগোজিনের নেতৃত্বে প্রায় ৫০ হাজার সদস্য ছিল। বিদ্রোহের সময় তিনি নিজেই বলেছিলেন যে, তার সাথে ২৫ হাজার সদস্য রয়েছে। বাখমুতের যুদ্ধে এই গ্রুপের সদস্যরা বড় ভূমিকা রেখেছিল; যেখানে অনেকেই ছিল সাজাপ্রাপ্ত আসামি অথবা সামরিক বাহিনী থেকে বরখাস্ত হওয়া সেনাসদস্য। ২০১৫ সাল থেকে ‘ওয়াগনার’এর সদস্যরা সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিচ্ছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে; কারণ গ্রুপের কিছু সদস্য একনায়ক বাশার আল-আসাদের বিরোধীদের হাতে নিহত হয়েছে। গৃহযুদ্ধের সবচাইতে গুরুত্বপূর্ণ মুহুর্তে সেখানে ৫ হাজারের বেশি ‘ওয়াগনার’ সদস্য ছিল বলে ধারণা করা হয়; যাদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
তবে ‘ওয়াগনার’এর কর্মকান্ড সবচাইতে বেশি ছড়িয়ে রয়েছে আফ্রিকাতে; যেখানে গ্রুপের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে ব্যাপক। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার গৃহযুদ্ধে ‘ওয়াগনার’ জড়িয়েছে। ২০১৪ সাল থেকে ত্রিপোলি সরকারের বিরুদ্ধে যুদ্ধরত জেনারেল খলিফা হাফতারের অধীনে ‘লিবিয়ান ন্যাশনাল আর্মি’র পক্ষে ‘ওয়াগনার’ সদস্যরা নিরাপত্তা ও প্রশিক্ষণ দেয়ার কাজ করছে বলে জানা যায়। একসময় প্রায় ২ হাজারের মতো ‘ওয়াগনার’ সদস্য লিবিয়াতে ছিল। এখান থেকেই সুদানসহ আফ্রিকার অন্যান্য দেশে ‘ওয়াগনার’এর কর্মকান্ড ছড়িয়ে পড়ে। মার্কিন কর্মকর্তারা অনেকেই অভিযোগ করেছেন যে, সুদানে ‘ওয়াগনার’এর সদস্যরা সেদেশের সামরিক শাসকদের সহায়তায় খনিজ সম্পদের নিয়ন্ত্রণে কাজ করছে।
২০২১ সালে পশ্চিম আফ্রিকার দেশ মালির ক্ষমতা নেয়া সামরিক শাসকেরাও ‘ওয়াগনার’কে সেদেশে কাজ করার সুযোগ করে দিয়েছে। জাতিসংঘ অভিযোগ করছে যে, মালির সামরিক বাহিনীর সাথে সহযোগী হিসেবে ‘ওয়াগনার’ সেখানে মানবতাবিরোধী কর্মকান্ডে জড়িত। এছাড়াও মধ্য আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকেও রয়েছে ‘ওয়াগনার’এর শক্ত অবস্থান। এবছরের ফেব্রুয়ারিতে সেদেশে রুশ রাষ্ট্রদূত এক সাক্ষাৎকারে বলেন যে, ১ হাজার ৮’শ ৯০ জন রুশ সামরিক উপদেষ্টা সেখানে কাজ করছে। ‘ওয়াগনার’এর সদস্যরা সেখানে প্রশিক্ষণ দেয়ার কাজের পাশাপাশি প্রেসিডেন্ট ফস্টিন আরসাঞ্জএর নিরাপত্তায় কাজ করছে। এর বিনিময়ে ‘ওয়াগনার’ সেদেশের খনিজ সম্পদের ভাগ পেয়েছে বলে বলছেন কেউ কেউ। এছাড়াও ‘রয়টার্স’ বলছে যে, ২০১৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ‘ওয়াগনার’ কাজ করছে। সেদেশের স্পেশাল ফোর্সের সদস্যদেরকেও প্রশিক্ষণ দিয়েছে ‘ওয়াগনার’।
‘ওয়াগনার’এর পর কি?
জর্জ ফ্রীডম্যান বলছেন যে, কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে যে, পুরো ব্যাপারটাই ছিল একটা বানানো ষড়যন্ত্র। যদি তা-ই হয়, তাহলে বেলারুশের প্রেসিডেন্ট, রুশ জেনারেল স্টাফ, পুতিনের অফিসের স্টাফ, এবং ‘ওয়াগনার’এর কিছু লোককেও এই প্রকল্পে যুক্ত করতে হবে। এতগুলি ব্যক্তি যদি এই ষড়যন্ত্র সম্পর্কে জানে, তাহলে সেটা গোপন থাকার প্রশ্নই আসে না। অপরদিকে মার্ক গ্যালিয়টি বলছেন যে, মার্কিন ইন্টেলিজেন্স জুনের মাঝামাঝি থেকেই ‘ওয়াগনার’এর ব্যাপারে বিদ্রোহের মতোই কিছু একটা আশা করছিলো বলে শোনা যাচ্ছে; যা প্রকৃতপক্ষে অবাস্তব নয়। কারণ ইন্টেলিজেন্স সংস্থাগুলি সর্বদাই ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা রাখার চেষ্টা করে। এটাকে আলাদাভাবে দেখার কিছু নেই।
‘রুসি’র জ্যাক ওয়াটলিং বলছেন যে, ‘ওয়াগনার গ্রুপ’এর উৎপত্তি একটা চিন্তা থেকে; যার মাঝে রয়েছে বাণিজ্যিক সংস্থার নিজস্ব বাহিনী তৈরি করা; যেমন ‘গ্যাজপ্রম’ এবং ‘রসকসমস’ তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী তৈরি করছে। এগুলির বিশেষত্ব হলো, সংস্থাগুলি বিশ্বব্যাপী তাদের আয় থেকেই এই বাহিনীগুলিকে চালাবে। সমস্যা হলো, অর্থায়নের জন্যে এই বাহিনীগুলি রুশ সরকারের উপরে সরাসরি নির্ভরশীল না থাকায় এগুলির উপরে নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে। নিয়ন্ত্রণ ধরে রাখার জন্যে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করেছে; যা কিনা প্রিগোজিনের ‘ওয়াগনার’এর সাথে দ্বন্দ্বের কারণ হয়েছে।
‘পলিটিকো’ বলছে যে, পুতিন তার ভাষণে ‘ওয়াগনার’এর বিদ্রোহকে ১৯১৭ সালের রুশ গৃহযুদ্ধের সাথে তুলনা দিয়েছেন, যখন বিশ্বযুদ্ধের মাঝে ছিল রাশিয়া। তবে এখানে আরও ভালো উদাহরণ ছিল ১৯৯১ সালের অগাস্টে সোভিয়েত নেতা মিখাইল গরবাচেভের বিরুদ্ধে অভ্যুত্থানের প্রচেষ্টা; যখন কট্টরপন্থীরা গরবাচেভের সংস্কারের বিরোধিতা করেছিল। তবে সেই অভ্যুত্থান প্রচেষ্টায় সমাজতান্ত্রিক সরকারের উপর জনগণের আস্থা নিঃশেষ হয়ে গিয়েছিল; যার ফলশ্রুতিতে কয়েক মাসের মাঝে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায়। জ্যাক ওয়াটলিং বলছেন যে, ‘ওয়াগনার’এর একদিনের বিদ্রোহ হয়তো রুশ নেতৃস্থানীয় ব্যক্তিদের উপর ভ্লাদিমির পুতিনের নিয়ন্ত্রণ বাড়িয়ে দিয়েছে; কিন্তু তা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের সমস্যার সমাধান দেয়নি। সেখানে যথেষ্ট সক্ষম একটা বাহিনীর অভাব থেকেই যাচ্ছে; যা কিনা যুদ্ধক্ষেত্রে রাশিয়ার জয়লাভ করাকে চ্যালেঞ্জের মাঝে ফেলছে। পুতিন ‘ওয়াগনার’এর বিদ্রোহকে ১৯১৭ সালের গৃহযুদ্ধের সাথে তুলনা করেছেন। ১৯১৭ সালের সেই গৃহযুদ্ধ শুরু হয়েছিল যুদ্ধক্ষেত্র থেকেই; এবং তা গৃহযুদ্ধে রূপ নিতে বেশ কয়েক মাস লেগেছিলো। যেটা এখন দেখতে হবে তা হলো, আগামী কয়েক মাসের মাঝে ‘ওয়াগনার’কে উদাহরণ ধরে রুশ বাহিনীর অন্যান্য অংশ থেকে কি কি দাবি উত্থাপিত হয়।
Showing posts with label Vladimir Putin. Show all posts

Monday, 26 June 2023
‘ওয়াগনার’-কান্ডের ভূরাজনৈতিক ফলাফল কি হতে পারে?
Labels:
Africa,
Geopolitics,
mercenaries,
Russia,
Ukraine War,
Vladimir Putin,
Wagner Group
Saturday, 1 April 2023
মস্কোতে শি জিনপিং… কে কি পেলো
০১লা এপ্রিল ২০২৩
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংএর মস্কোতে দুই দিনের আলোচনা শেষে ২১শে মার্চ এক যৌথ বিবৃতিতে ইউক্রেন যুদ্ধ বন্ধে দায়িত্বপূর্ণ আলোচনার কথা বলা হয়। তবে ‘আল জাজিরা’ বলছে যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের শান্তি প্রস্তাবকে মূল স্তম্ভ ধরে নিয়ে আলোচনার কথা বললেও অভিযোগ করেন যে, ইউক্রেন এবং পশ্চিমারা সমস্যা সমাধানে ইচ্ছুক নয়। প্রতিবেদনে বলা হচ্ছে যে, শি জিনপিং তার সফরে ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনা প্রস্তাবের উপরেই সবচাইতে গুরুত্বারোপ করেছেন। যুদ্ধ বন্ধে সুনির্দিষ্ট কোন পদক্ষেপ না দেখাতে পারলেও শি জিনপিং শান্তির দূত হিসেবে তার বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করেছেন। একইসাথে তিনি একটা আলোচনার জন্ম দিয়েছেন যে, দুই দেশের সহযোগিতায় চীন বড় ভাইয়ের ভূমিকা নিয়েছে; যেখানে রাশিয়ারই চীনকে বেশি প্রয়োজন। তবে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, চীন পশ্চিমা হুমকিকে উপেক্ষা করে রাশিয়াকে সামরিক সহায়তা দেয়া থেকে বিরত থেকেছে। তথাপি পশ্চিমাদের সাথে চীনের যখন প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে, তখন চীনারা মস্কোকে দুর্বল দেখতে চায় না। অপরদিকে পুতিন খুব সম্ভবতঃ আলোচনার ফলাফল নিয়ে খুশিই থাকবেন; কেননা ইউক্রেন যুদ্ধ ছাড়াও অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি বাণিজ্যসহ বহু ইস্যু নিয়ে দুই নেতার মাঝে আলোচনা হয়েছে। গত ১০ বছরে দুই দেশের মাঝে বাণিজ্য বৃদ্ধি পেয়ে ১’শ ৯০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। রাশিয়া চীনের কাছ থেকে কৃষি এবং জ্বালানির ক্ষেত্রে সহায়তা পাবে; অন্যদিকে চীন রাশিয়ার কাছ থেকে স্বল্পমূল্যে তেল ও গ্যাস পাবে। পশ্চিমা অবরোধের মাঝে এটা রাশিয়ার জন্যে একটা ‘লাইফলাইন’।
‘আল জাজিরা’ বলছে যে, আলোচনার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, পুতিন এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশের সাথে বাণিজ্য করার ক্ষেত্রে চীনা মুদ্রা ইউয়ানকে ব্যবহার করার ইচ্ছা ব্যক্ত করেছেন। যদিও উভয় পক্ষই বলছে যে, দুই দেশের মাঝে এটা কোন রাজনৈতিক বা সামরিক জোট নয়, তথাপি তারা উভয়েই পশ্চিমা নিয়ন্ত্রিত বিশ্বব্যবস্থার বিরুদ্ধে একমত পোষণ করছেন। তারা ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’ বা ‘এসসিও’, ‘বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ’ বা ‘বিআরআই’ এবং ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ‘ব্রিকস’এর আওতায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা ছাড়াও ন্যাটো এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মাঝে ‘অকাস’ চুক্তির বিরুদ্ধে কথা বলেছেন।
‘রাশান একাডেমি অব সায়েন্সেস’এর চীন বিশ্লেষক আলেক্সান্ডার লুকিন চীনা সরকারি মিডিয়া ‘সিজিটিএন’এর সাথে এক সাক্ষাতে বলছেন যে, শি জিনপিংএর মস্কো সফর তেমন বড় কোন ঘটনা হতো না, যদি বিশ্বের পরিস্থিতি স্বাভাবিক থাকতো। নতুনভাবে ক্ষমতায় আসীন হবার পর থেকে শি জিনপিংএর এটা প্রথম রাশিয়া সফর; যার একটা প্রতীকি অর্থ রয়েছে। লুকিনের কথায়, রাশিয়া এবং চীনের একমত হবার মূল জায়গাটা হলো আন্তর্জাতিক নিরাপত্তা। শি জিনপিংএর ব্যাখ্যা দিয়ে বলেছেন যে, পৃথিবীর একটা অংশ নিরাপত্তা বৃদ্ধি করতে থাকবে; আর বাকি অংশ নিরাপত্তার কিছুই পাবে না, সেটা অনুচিত। রাশিয়াও ঠিক এই ব্যাপারটার সাথেই একমত। কারণ রাশিয়াও বলে যাচ্ছে যে, ন্যাটো তার নিরাপত্তা বৃদ্ধি করছে, যা কিনা রাশিয়া এবং চীনের নিরাপত্তার প্রতি হুমকি তৈরি করছে; এটা অন্যায়। অপরদিকে তাইওয়ানের ‘সুচাউ ইউনিভার্সিটি’র প্রফেসর ভিক্টর গাও ‘সিজিটিএন’কে বলছেন যে, চীন এবং রাশিয়ার মাঝে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সফর ছিল এটা। এই সফরে দুই দেশের মাঝে সকল ক্ষেত্রে সম্পর্কোন্নয়নের কথা বলা হয়েছে। একইসাথে এই সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে কোন ঘটনা যাতে বাধা হয়ে না দাঁড়ায়, সেটার বিরুদ্ধে সোচ্চার হবার কথা বলা হয়েছে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্যে চীনের শান্তি প্রস্তাব। চীনের প্রস্তাবকে সন্মান জানিয়ে রাশিয়াও যুদ্ধ বন্ধে আলোচনার পথকে প্রসারিত করার ইচ্ছা ব্যক্ত করেছে। ভিক্টর গাও বলছেন যে, সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই মুহুর্তে ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের শান্তি প্রস্তাব ব্যাতীত মানজাতির কাছে আর কোন শান্তি প্রস্তাব নেই। চীনের এই প্রস্তাব হয়তো ইউক্রেন যুদ্ধের আরও বিস্তৃতি বা এর পরিসর পারমাণবিক অস্ত্র পর্যন্ত যাওয়া বন্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
মার্কিন মিডিয়া ‘সিএনএন’ বলছে যে, শি জিনপিং পরিষ্কার করেছেন যে, তিনি কোন বিষয়গুলিকে বেশি গুরুত্ব দিয়ে দেখছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে বিশাল বাণিজ্যিক সম্পর্ক থাকলেও চীনের দৃষ্টি এখন সেদিকে নয়। তাদের প্রাধান্য হলো বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের দিকে; যা গত ৭০ বছর ধরে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে চলছে। চীনারা অর্থনৈতিক এবং সামরিক শক্তি ছাড়াও তাদের কূটনৈতিক অবস্থানকে জানান দিচ্ছে; যার মাঝে মধ্যপ্রাচ্যে সৌদি আরব এবং ইরানের মাঝে সম্পর্ক স্বাভাবিকীকরণে চীনের মধ্যস্ততার ব্যাপারটা গুরুত্বপূর্ণ।
মার্কিন থিঙ্কট্যাঙ্ক ‘স্টিমসন সেন্টার’এর সিনিয়র ফেলো ইউন সুন ‘সিএনএন’কে বলছেন যে, পশ্চিমা অবরোধের যাঁতাকলে রাশিয়া কেন চীনকে পাশে চাইবে, সেটা খুবই পরিষ্কার। অপরদিকে ভূরাজনৈতিক কারণেই চীন রাশিয়াকে পাশে চায়। বিশেষ করে ‘গ্রেট পাওয়ার’ প্রতিযোগিতার মাঝে দুই দেশের লক্ষ্য একইরকম হওয়ার কারণে তার একত্রে হাঁটছে। তবে ইউরোপিয়রা যাতে এক্ষেত্রে মস্কোর সাথে চীনের সম্পর্কোন্নয়নকে খারাপ চোখে না দেখে, সেজন্য শি জিনপিং নিজেকে শান্তির দূত হিসেবেই বেশি উপস্থাপন করতে চাইছেন। সামনের দিনগুলিতে চীনারা হয়তো ইউক্রেনের সাথেও আলোচনায় বসতে পারে। এতে বিশ্ব চীনকে শান্তি আলোচনায় মধ্যস্ততাকারী হিসেবে চিনবে। তবে ইউন সুন মনে করেন না যে, ইউক্রেন যুদ্ধ বন্ধ করা বা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করাটাই চীনের মূল উদ্দেশ্য। আর একটা সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা করতে পারার মতো সক্ষমতাও চীনের নেই। চীনের জন্যে যুক্তরাষ্ট্র হলো সবচাইতে বড় পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ। ইউক্রেন যুদ্ধের মাঝে যুক্তরাষ্ট্র তার কতটা সম্পদকে রাশিয়ার বিরুদ্ধে মোতায়েন করবে, আর কতটা সম্পদ চীনের বিরুদ্ধে মোতায়েন করবে, সেটাই বরং বেইজিংএর কাছে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। একারণেই ইউক্রেন যুদ্ধের ব্যাপারে চীনের ধোঁয়াশা বক্তব্য দেখা যাচ্ছে। পশ্চিমারাও নিশ্চিত করতে চাইছে যাতে করে আপাততঃ চীনাদের এই অবস্থানে কোন পরিবর্তন না আসে।

China,
Geopolitics,
Great Power Competition,
New World Order,
Russia,
Ukraine War,
USA,
Vladimir Putin,
Xi Jinping
Tuesday, 29 March 2022
ইউক্রনের যুদ্ধ কি সত্যিই গণতন্ত্র রক্ষার জন্যে লড়াই?
২৯শে মার্চ ২০২২
গত ২৭শে মার্চ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ডের রাজধানী ওয়ারশ সফরের সময় তার ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে বলেন যে, ‘ঈশ্বরের কসম! এই লোকটা ক্ষমতায় থাকতে পারে না!’ কথাগুলি বলার প্রায় সাথেসাথেই হোয়াইট হাউজ থেকে বলা হয় যে, বাইডেন অবশ্যই পুতিনকে ক্ষমতাচ্যুত করার কথা বলছিলেন না। বাইডেনের অভ্যন্তরীণ সমালোচকেরা বলতে শুরু করেছেন যে, বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাইছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এই সুযোগে বলেন যে, এটা দায়িত্বশীল বক্তব্য নয়। বরং তিনিই এর চাইতে ভালো কূটনীতি চালাতে পারেন। তবে অনেকেই পুতিনের ক্ষমতায় না থাকার ব্যাপারে বাইডেনের কথাগুলিকে বেশি গুরুত্ব দিয়ে প্রচার করলেও তারা হয়তো খেয়াল করছে না যে, এর আগে বাইডেন যখন ইউক্রেনের যুদ্ধকে গণতন্ত্র বনাম একনায়কতন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন, সেটার গুরুত্ব ছিল আরও সুদূরপ্রসারী।
মার্কিন থিংকট্যাঙ্ক ‘ইউরেশিয়া গ্রুপ’এর প্রধান ইয়ান ব্রেমার বলছেন যে, বাইডেন হয়তো তার লিখিত ভাষণের বাইরেই আবেগতাড়িত হয়ে বলেছিলেন যে, পুতিনের ক্ষমতায় থাকা উচিৎ নয়। সেটা হয়তো আবেগের কথাই ছিল। এর গুরুত্ব কিছুটা কমই হবে; কারণ পুতিনকে প্রতিস্থাপিত করার মতো সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। এই একই যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে সংঘর্ষ এড়াবার জন্যে ইউক্রেনের উপর ‘নো-ফ্লাই জোন’ করতে বা ইউক্রেনকে রক্ষা করতে সামরিক বাহিনী প্রেরণ করতে চাইছে না। কথাগুলি বরং ক্রেমলিনের তথ্যযুদ্ধে সহায়তা দেবে। তবে এর আগে যখন তিনি ইউক্রেনের যুদ্ধকে গণতন্ত্রের জন্যে যুদ্ধ বলেছেন, তখন সেটা আবেগতাড়িত হয়ে বললেও এর ছায়া পড়বে বিশ্বব্যাপী। বাইডেন বলেছেন যে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটা নতুন বিশ্বব্যবস্থা প্রয়োজন। রাশিয়াকে ‘জি২০’ বের করে দেয়া উচিৎ। বাইডেন সম্ভবতঃ ইউক্রেনের যুদ্ধের গুরুত্বকে বাড়াবার জন্যেই গণতন্ত্র বাঁচাবার সংগ্রাম বলেছেন। কিন্তু তার বোঝা উচিৎ ছিল যে, বিশ্বের বেশিরভাগ গণতান্ত্রিক দেশ এখন যুক্তরাষ্ট্রের সাথে নেই। ১’শ ৪১টা দেশ জাতিসংঘে রাশিয়ার নিন্দা করলেও শুধুমাত্র ধনী দেশগুলি রাশিয়ার উপর অবরোধের পক্ষে রয়েছে। উদাহরণস্বরূপ, ভারত এবং দক্ষিণ আফ্রিকা নিরপেক্ষ থেকেছে; চীন পুরোপুরিভাবে রাশিয়ার পক্ষ নিয়েছে। বাইডেন অবশ্যই চাইবেন না রাশিয়া এবং চীনের সাথে একটা ঠান্ডা যুদ্ধ শুরু হোক; কারণ এতে সকলেই, বিশেষ করে যুক্তরাষ্ট্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্র নিজেই এখন বিশ্বের সামনে গণতন্ত্রের মডেল নয়। যুক্তরাষ্ট্রের সামনের নির্বাচনে যেই হারবে সেই বলবে যে, নির্বাচনে কারচুপি হয়েছে। বাইডেনের কথাগুলি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব কমাতে ইন্ধ্বন যোগাবে।
ওবামা প্রশাসনের সময়কার মার্কিন ইন্টেলিজেন্স সংস্থা ‘সিআইএ’র প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান মাইকেল মোরেল মার্কিন টেলিভিশন চ্যানেল ‘সিবিএস’কে বলেন যে, বাইডেন যখন বলেন যে, পুতিনকে ক্ষমতাচ্যুত হতে হবে, সেটা ছিল একটা মস্তবড় ভুল, যা তার উপরে কেউ চাপিয়ে দেয়নি। এতে নিজ দেশে পুতিনের হাত শক্তিশালী হয়েছে। এতে পুতিনের বিরুদ্ধে যেকোন বিরোধীদের একত্রিত হওয়াটা কঠিন হয়ে যায়। কোন রুশ নাগরিকই চাইবে না যে, রাশিয়া প্রধান শত্রু দেশের প্রেসিডেন্ট বলে দিক যে, তার নেতৃত্ব কেমন হওয়া উচিৎ। যুক্তরাষ্ট্রের অবস্থান হওয়া উচিৎ আরও ছোট পরিসরে; অর্থাৎ দাবি হওয়া উচিৎ রাশিয়ার ইউক্রেন ছাড়ার; এবং রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার যাতে করে পুতিন এহেন কাজ আবারও না করেন। গণতন্ত্র বনাম একনায়কতন্ত্রের কথাগুলি চীনাদেরকে রাশিয়ার কাছে নিয়ে যাবে। শুধু তাই নয়, মার্কিনীদের অনেক বন্ধু রয়েছে যারা একনায়ক; এদের পক্ষে যুক্তরাষ্ট্রের সাথে দাঁড়ানোটা তখন কঠিন হয়ে যায়।
ভারতীয় মিডিয়া ‘এনডিটিভি’র এক প্রতিবেদনে প্রশ্ন করা হচ্ছে যে, বাইডেনের গণতন্ত্রের পক্ষে লড়াই করার কথাগুলি কতটা সততার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত; এবং কতটা দ্বিমুখী নীতি এখানে রয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে যে, রাশিয়ার হাইড্রোকার্বনের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর যুক্তরাষ্ট্র এখন সৌদি আরবের দিকে ঝুঁকছে। কারণ নিজের দেশে জ্বালানির মূল্যের স্বল্প বৃদ্ধিও বাইডেন প্রশাসনের জন্যে ভালো সংবাদ বয়ে আনবে না। অথচ এর আগে সৌদি আরবের মানবাধিকার ইস্যুতে, বিশেষ করে ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগির হত্যার ঘটনায়, বাইডেন প্রশাসন সৌদি আরবের উপর চাপ প্রয়োগ করেছে। এরপর রয়েছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, যার উপর যুক্তরাষ্ট্র ২০১৯ সালে অর্থনৈতিক অবরোধ আরোপ করে। অথচ এখন জ্বালানির বিকল্প খুঁজতে গিয়ে একটা উচ্চপদস্থ মার্কিন প্রতিনিধিদল ভেনিজুয়েলার রাজধানী কারাকাস ঘুরে এসেছে। ‘এনডিটিভি’ বলছে যে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং গণতান্ত্রিক আদর্শের মাঝে সাংঘর্ষিক অবস্থান নতুন নয়; তবে জো বাইডেন ক্ষমতায় আসার পর গণতন্ত্র এবং মানবাধিকারকে তার পররাষ্ট্রনীতির কেন্দ্রে রাখার কথা বলেছেন। যদিও অনেকেই বলেছেন যে, এটা মূলতঃ চীনের প্রভাবকে নিয়ন্ত্রণে রাখার জন্যেই বাইডেন ঘোষণা দিয়েছিলেন।
গত ডিসেম্বরে বাইডেনের ডাকা গণতন্ত্র শীর্ষবৈঠকের মাঝে আমন্ত্রিত দেশগুলির ৩০ শতাংশেরই গণতান্ত্রিক আদর্শ রক্ষা নিয়ে প্রশ্ন ছিল। এমনকি ভারতীয় সরকারের গণতান্ত্রিক রেটিংও সাম্প্রতিক সময়ে নিম্নগামী ছিল। ‘এনডিটিভি’র প্রতিবেদনে বলা হচ্ছে এটা হাস্যকর যে এই একই যুক্তরাষ্ট্র মাত্র কয়েক মাস আগেই আফগান জনগণকে তালিবানদের হাতে ছেড়ে দিয়ে এসেছে। বহুকাল যাবতই যুক্তরাষ্ট্র মিশর, সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত এবং অন্যান্য দেশের অগণতান্ত্রিক সরকারগুলিকে সমর্থন দিয়ে গেছে। পৃথিবী দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবার কারণে যুক্তরাষ্ট্র চীনের সাথে সম্পর্ক রেখে চলতে বাধ্য হয়েছে। যখন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন হামলার নিন্দা প্রস্তাবে রুশ ভেটো দেয়ার সমালোচনা করছে, তখন তারা ভুলে যাচ্ছে যে, যুক্তরাষ্ট্র নিজেই একসময় গ্রেনাডা, নিকারাগুয়া এবং পানামার উপর মার্কিন হামলা এবং লেবাননে ইস্রাইলের আগ্রাসনের নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে। ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন এবং অন্যান্য দেশের মানুষজন মার্কিন সরবরাহকৃত অস্ত্র দ্বারা সজ্জিত মার্কিন বন্ধুদের দ্বারা হামলার শিকার হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে যে, কোন একটা দেশ মিথ্যা কারণ দেখিয়ে অন্য দেশে আগ্রাসন চালাতে পারে না। অথচ হাস্যকর যে, যুক্তরাষ্ট্র নিজেই প্রচুর মিথ্যা তথ্য উপস্থাপন করে ইরাকে আগ্রাসন চালিয়েছে। ‘এনডিটিভি’ বলছে যে, এটা বাস্তব সত্য যে, পররাষ্ট্রনীতি পরিচালিত হয় একটা দেশের জাতীয় স্বার্থ দ্বারা; গণতন্ত্রের আকাশকুসুম চিন্তা দ্বারা নয়, যদিও অনেকে সেটাই চাইতে পারে। ভারতীয় কর্মকর্তারাও বলছেন যে, ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সমালোচনা করা থেকে বিরত থাকার সিদ্ধান্তটা ভারত পৃথিবীর অন্যান্য দেশের মতোই তার জাতীয় স্বার্থেই নিয়েছে।
প্রকৃতপক্ষে বাইডেন যখন বলেছেন যে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বিশ্বব্যবস্থা প্রয়োজন, তখন তিনি বর্তমান বিশ্ব অব্যবস্থায় সুপারপাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা বিকল্প সমাধান তুলে ধরার আপ্রাণ চেষ্টা করেছেন। ইউক্রেনের যুদ্ধকে বাইডেন গণতন্ত্রের লড়াই তকমা দেয়ায় পশ্চিমা চিন্তাবিদেরা ভুল ধরেছেন। এতে মার্কিন বন্ধুরাও ব্যাপক সমালোচনা করছে। কিন্তু সেটাও তো বর্তমান বিশ্বে পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থার দৈন্যতাকে আলোচনায় নিয়ে এসে বিকল্পের সন্ধান করার অনুপ্রেরণা যোগায়। সেক্ষেত্রে পুতিনের ক্ষমতায় থাকা উচিৎ বা অনুচিত এই কথাগুলি আলোচনায় এনে মিডিয়া গণতন্ত্রের সমস্যাগুলিকে আড়াল করে আসল আলোচনা এড়িয়ে যাচ্ছে; যা হলো, এই বিশ্ব পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থায় চলা উচিৎ কি উচিৎ নয়। যদি উচিৎ হয়, তাহলে কার নেতৃত্ব জাতীয় স্বার্থ জ্বলাঞ্জলি দিয়ে ‘প্রকৃত গণতন্ত্র’ বাস্তবায়িত হবে; আর যদি উচিৎ না হয়, তাহলে কোন ব্যবস্থা এর বিকল্প হওয়া উচিৎ?

Democracy,
Geopolitics,
Ideological Crisis,
Joe Biden,
New World Order,
Russia,
Ukraine,
Vladimir Putin
Wednesday, 16 June 2021
বাইডেন এবং পুতিনের বৈঠকের ফলাফল কি?
১৭ই জুন ২০২১
১৬ই জুন সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাঝে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। আলোচনায় তারা অস্ত্র নিয়ন্ত্রণ এবং কূটনীতি নিয়ে আন্তরিক আলোচনা করেছেন। তবে ‘এসোসিয়েটেড প্রেস’ বলছে যে, তারা মূলতঃ যেখানে শুরু করেছিলেন, সেখানেই বৈঠক শেষ করেছেন। অর্থাৎ মানবাধিকার, সাইবার হামলা, নির্বাচনে হস্তক্ষেপসহ বিভিন্ন বিরোধ যেখানে ছিল, সেখানেই আছে। সবচাইতে বড় অগ্রগতি ছিল যে, দুই দেশ তাদের রাষ্ট্রদূতদেরকে অপরের রাজধানীতে পাঠাবার ব্যাপারে একমত হয়েছে এবং অবশিষ্ট পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের চুক্তির ব্যাপারে তারা আবারও কাজ শুরু করতে চাইছেন। বৈঠকের পর সংবাদ সন্মেলনে বাইডেন বলেন যে, পুতিনের কর্মকান্ড পরিবর্তন হবার ব্যাপারে তিনি মোটেই আত্মবিশ্বাসী নন। তিনি বলেন যে, সারা বিশ্ব যদি পুতিনের কর্মকান্ডের বিরুদ্ধে অবস্থান নেয়, তবেই কেবল তার কর্মকান্ডে পরিবর্তন আসতে পারে। তবে তিনি কোনকিছুর ব্যাপারেই নিশ্চিত নন। সন্মেলনে বাইডেন যুক্তরাষ্ট্রকে ন্যায়ের পক্ষে উপস্থাপন করলেও পুতিনের কর্মকান্ডকে অনেকেই যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি নীতি থেকে খুব বেশি আলাদা করে দেখছেন না। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের ব্যাপারে যুক্তরাষ্ট্র পুতিনের বিরুদ্ধে যতটা সোচ্চার হয়েছে, নিজেদের কর্মকান্ডকে ততটাই ঢেকে রেখেছে।
সংবাদ সন্মেলনে বাইডেন প্রশ্ন করেন যে, এমন যদি হতো যে, বাকি বিশ্ব মনে করছে যে, যুক্তরাষ্ট্র এমন একটা রাষ্ট্র যা অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে, এবং সেটা সকলে জানতো? যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার মতো কর্মকান্ডে জড়িত হতো, তবে কেমন হতো? বাইডেন এই মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটা নম্র এবং ভদ্র শক্তি হিসেবে উপস্থাপন করতে চাইলেও বাস্তবতা অন্যরকম। ‘কার্নেগি মেলন ইউনিভার্সিটি’র এক গবেষণাপত্রে ডোভ লেভিন বলেন যে, ১৯৪৬ সাল থেকে ১৯৮৯এর মাঝে যুক্তরাষ্ট্র মোট ৬২ বার বিভিন্ন দেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে। এর বেশিরভাগই ছিল গোপন অপারেশন। আর ব্যাপারটা এমন নয় যে, যে প্রার্থী বেশি গণতন্ত্রী তাকেই মার্কিনীরা সমর্থন দিয়েছে। প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র তার পক্ষেই দাঁড়িয়েছে, যে মার্কিন স্বার্থকে বেশি দেখবে। উদাহরণস্বরূপ, গায়ানাতে ১৯৬৮ সালের নির্বাচনে লিন্ডন জনসনের মার্কিন সরকার বামপন্থী গণতন্ত্রী চেড্ডি জাগানকে হারাতে গিয়ে ফোর্বস বার্নহ্যামকে সমর্থন দেয়। বার্নহ্যাম মার্কিন সহায়তায় ব্যাপক কারচুপির মাধ্যমে নির্বাচনে জেতেন এবং ১৯৮৫ সাল পর্যন্ত একনায়ক হিসেবে দেশ শাসন করে যান। মূলতঃ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থ সর্বদাই গণতন্ত্রের উপরে স্থান পেয়েছে। একারণেই বামপন্থী গণতন্ত্রীদেরকে যুক্তরাষ্ট্র ঠেকাতে চেয়েছে সর্বদা।
নিউ ইয়র্কের ‘সিটি ইউনিভার্সিটি’র প্রফেসর পিটার বেইনার্ট মার্কিন পত্রিকা ‘দ্যা আটলান্টিক’এর এক লেখায় বলছেন যে, মার্কিন জনগণ জানে না যে যুক্তরাষ্ট্র কত দেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে। তারা অনেকেই পছন্দ করবে যে, রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করুক। কিন্তু এই অবস্থাটা বিপজ্জনক; কারণ ঐতিহাসিকভাবে বিভিন্ন দেশের নির্বাচনে মার্কিন হস্তক্ষেপ গণতন্ত্রকে প্রসার করার চাইতে ক্ষতিগ্রস্তই করেছে বেশি। ১৯৯৬ সালে রুশ নির্বাচনে প্রেসিডেন্ট বরিস ইয়েলেতসিন আবারও জিততে চাইছিলেন। কিন্তু মারাত্মক অব্যাবস্থাপনায় রাশিয়ায় বেকারত্ব তখন চরমে; মুদ্রাস্ফীতির কারণে নাভিশ্বাস উঠেছে জনগণের। ইয়েলেতসিনের জনসমর্থন ছিল মাত্র ৬ শতাংশ! অথচ কমিউনিজম থেকে সদ্য পরিবর্তিত রাশিয়াতে গণতন্ত্র এবং পুঁজিবাদ প্রতিষ্ঠা করতে বিল ক্লিনটনের মার্কিন সরকার ইয়েলেতসিনের চাইতে ভালো কোন লোক খুঁজে পায়নি। মার্কিন সরকারের লবিংএর ফলশ্রুতিতে আইএমএফ রাশিয়াকে ১০ বিলিয়ন ডলারের ঋণ দেয়। ইয়েলেতসিন তার নির্বাচনী প্রচারণায় এই ফান্ড থেকেও খরচ করেছিলেন বলে জানা যায়। বিল ক্লিনটনের নির্বাচনী সহযোগী রিচার্ড ড্রেসনারসহ আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ওয়াশিংটন থেকে মস্কো পাঠানো হয় নির্বাচনে ইয়েলেতসিনকে সহায়তা দেয়ার জন্যে। ইয়েলেতসিন নির্বাচনে জেতেন। ‘ওইসিডি’র নির্বাচন পর্যবেক্ষক দল যেন নির্বাচনে অনিয়মের কথা প্রকাশ না করে, তা নিশ্চিত করা হয়েছিল। এর অনেকদিন পর নির্বাচন পর্যবেক্ষক মাইকেল মেডোক্রফট বলেন যে, তার উপর চাপ সৃষ্টির কারণে তিনি অনিয়মের খবর প্রকাশ করতে পারেননি। ৫ লক্ষ ভোটারের চেচনিয়াতে ভোট দিয়েছিল ১০ লক্ষ মানুষ; তাও আবার সেখানে রুশদের ব্যাপক অত্যাচারের পরেও চেচেনরা নাকি ইয়েলেতসিনের পক্ষে ৭০ শতাংশ ভোট দিয়েছিল! সেসময় মস্কোতে মার্কিন দূতাবাসে কাজ করা থমাস গ্রাহাম মত দেন যে, অনিয়মের চাইতে ফলাফল বেশি গুরুত্বপূর্ণ ছিল; তাই অনিয়মের ব্যাপারটা সকলেই এড়িয়ে গেছেন।
‘বিবিসি’ তাদের বিশ্লেষণে বলছে যে, বাইডেন বলছেন যে, যুক্তরাষ্ট্র যা চাইছে, রাশিয়া যদি তা না করে, তবে ওয়াশিংটন এর প্রত্যুত্তর দেবে। কিন্তু কিভাবে সেই প্রত্যুত্তর আসতে পারে, সেব্যাপারে সন্দেহ রয়েই যাচ্ছে। ভ্লাদিমির পুতিনও হয়তো এই ব্যাপারটা নিয়েই চিন্তা করবেন যে, বাইডেন কথা এবং কাজের মাঝে পার্থক্য কতটা হতে পারে। বাইডেন হয়তো দুনিয়াকে একটা বার্তা দিতে চাইছেন যে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে আবারো ফিরে এসেছে। ডোনাল্ড ট্রাম্পের সরকার থেকে তিনি নিজেকে আলাদা করতে চাইছেন। মার্কিন থিঙ্কট্যাঙ্ক ‘ইউরেশিয়া গ্রুপ’এর ‘জি জিরো মিডিয়া’র এক লেখায় বলা হচ্ছে যে, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মাঝে বিরোধের মূল যায়গা একটাই। যুক্তরাষ্ট্র মনে করছে যে, সে এখনও বৈশ্বিক সুপারপাওয়ার; অপরদিকে রাশিয়া দ্বিতীয় সাড়ির একটা শক্তি হিসেবে নিজেকে দেখতে চাইছে না। মার্কিন ভূরাজনৈতিক চিন্তাবিদ ইয়ান ব্রেমার বলছেন যে, এই বৈঠক রেগ্যান এবং গরবাচেভের বৈঠকের মত কিছু ছিল না। বরং যুক্তরাষ্ট্র এবং চীনের মূল ভূরাজনৈতিক প্রতিযোগিতার মাঝে একটা সাইড বৈঠক। বৈঠকের আগেও বোঝা যাচ্ছিল যে, এখান থেকে তেমন কিছু আসবে না। বৈঠকে মুখে যা বলা হয়েছে, তা বাস্তবায়িত হবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে; কারণ এখন পর্যন্ত বাইডেন সেব্যাপারে কোন শক্ত পদক্ষেপ দেখাতে পারেননি। ঠান্ডা যুদ্ধের সময়ের মতো আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ফিরে আসাটা এখন মোটেই সহজ নয়। বিশ্লেষকদের কথায় যে ব্যাপারটা পরিষ্কার তা হলো, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র তার অবস্থান ধরে রাখতে হিমসিম খাচ্ছে। অন্য একটা দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করাটা একসময় যুক্তরাষ্ট্রের একার অধিকার ছিল। এখন আরেকটা শক্তিকে একই কাজ করা থেকে বিরত করতে পারার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে কিনা, সেব্যাপারে এখন কেউই নিশ্চিত নয়।

Biden,
Election meddling,
Geopolitics,
Great Power Competition,
New World Order,
Russia,
USA,
Vladimir Putin
Saturday, 13 June 2020
করোনাভাইরাস রাশিয়ার ভূরাজনৈতিক আকাংক্ষাকে কমাবে না বাড়াবে?
১৩ই জুন ২০২০
১২ই জুন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন করেন। ‘বিবিসি’ মনে করিয়ে দিচ্ছে যে গত ৯ই মের পর থেকে পুতিন প্রথমবারের মতো জনসমক্ষে আসলেন। করোনাভাইরাসের কারণে রাশিয়ার ঐতিহ্যবাহী প্যারেড ২৪শে জুন পর্যন্ত স্থগিত করা হয়। রাশিয়াতে মহামারি ঠেকাতে বলবত করা লকডাউন এখন উঠিয়ে নেয়া হচ্ছে। ১লা জুলাই পুতিন রাশিয়ার সংবিধান পরিবর্তনের জন্যে গণভোট ডেকেছেন। অভিযোগ রয়েছে যে, গণভোটে অংশ নিতে উদ্বুদ্ধ করার জন্যে জনগণকে শপিং ভাউচার দেবার পরিকল্পনা করা হয়েছে। করোনা পরিস্থিতির মাঝে রাশিয়া খুব খারাপ সময় পার করছে। ৫ লক্ষ ১১ হাজারেরও বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছে; যার মাঝে কমপক্ষে ৬ হাজার ৭’শ ১৫ জনের মৃত্যু হয়েছে। অনেকেরই অভিযোগ যে, রুশ সরকার মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না। জনগণের একটা বড় অংশ সরকারি সাহায্যের উপর বেঁচে আছে। বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন রাস্তায় মানুষকে খাবার সরবরাহ করছে। ভ্লাদিমির পুতিনের জনপ্রিয়তা গত দুই দশকের মাঝে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এমন অবস্থাতেই পুতিন গণভোট ডেকেছেন। এই গণভোটে অনুমোদন পেলে ২০২৪ সালে পুতিনের বর্তমান ছয় বছরের ক্ষমতার মেয়াদ শেষ হলে তিনি আরও দুই বার নির্বাচনে অংশ নিতে পারবেন। অর্থাৎ কাগজে কলমে হলেও ৬৭ বছর বয়স্ক পুতিন ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতা ধরে রাখার সুযোগ পাবেন।
করোনাভাইরাসের লকডাউনও যেন যথেষ্ট ছিল না। মার্চ মাসে রাশিয়া এবং সৌদি আরব তেলের বাজারে অদ্ভুত এক প্রতিযোগিতায় লিপ্ত হয়, যার কারণে করোনা দুর্যোগে চাহিদা কমে যাওয়ার পরও ব্যাপকভাবে সরবরাহ বৃদ্ধি পায়। ফলস্বরূপ তেলের বাজারে রেকর্ড দরপতনের পর রুশ অর্থনীতি ব্যাপক ধাক্কা খেয়েছে। তেল বিক্রির উপর রাশিয়ার জিডিপির ৩০ শতাংশ নির্ভরশীল। অথচ তেলের বাজারের নিয়ন্ত্রণে নেই রাশিয়া। এই বাস্তবতাই রাশিয়াকে বিপদে ফেলেছে। ‘সিএনবিসি’র সাথে এক সাক্ষাতে কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল-কাবি বলেন যে, রাশিয়া এবং সৌদি আরবের তেলের বাজারের প্রতিযোগিতা একটা বড় ভুল ছিল। আর একারণে এখন কেউ উৎপাদনেই যেতে পারছে না।
তবে এত দুর্যোগের মাঝেও ভূরাজনৈতিক প্রতিযোগিতা থেকে ঝরে পড়তে চাইছে না পুতিনের রাশিয়া। লিবিয়া এবং সিরিয়াতে রুশ ভূরাজনৈতিক আকাংক্ষা রয়েছে। ২৯শে মে মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ডের ব্রিগেডিয়ার জেনারেল গ্রগরি হ্যাডফিল্ড বলেন যে, তারা তথ্য পেয়েছেন যে রুশরা লিবিয়াতে ১৪টা ফাইটার বিমান মোতায়েন করেছে। মার্কিনীরা বলছে যে, লিবিয়াতে এই বিমানগুলি মোতায়েনের মাধ্যমে রাশিয়া ইউরোপের দক্ষিণ দিক থেকে ইউরোপকে হুমকিতে ফেলতে পারে। বিমানগুলি রাশিয়া থেকে সিরিয়া হয়ে লিবিয়া পৌঁছায়। তবে রাশিয়াকে চাপে রাখার জন্যে যুক্তরাষ্ট্রের হাতে অনেকগুলি কার্ড রয়েছে। ১১ই জুন মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্যে আড়াই’শ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা পাস করা হয়।
‘মিলিটারি টাইমস’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, রাশিয়ার সীমানার কাছাকাছি বল্টিক সাগরে ন্যাটোর বার্ষিক নৌ মহড়া ‘ব্যালটপস ২০২০’তে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। ১১ই জুন রুশ বল্টিক ফ্লিটের এক বিবৃতিতে বলা হয় যে, কয়েক ডজন রুশ ‘সুখোই ২৪’, ‘সুখোই ২৭’ এবং ‘সুখোই ৩০’ যুদ্ধবিমান একই সময়ে পাল্টা এক মহড়ায় অংশ নিচ্ছে। রাশিয়া বারংবারই তার সীমানার কাছাকাছি ন্যাটোর সামরিক মহড়াকে রাশিয়ার জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখছে বলে বলছে। শুধু বল্টিকেই নয়; রাশিয়া চেয়েছে যুক্তরাষ্ট্রের মহড়ার জবাব সরাসরি যুক্তরাষ্ট্রের সীমানায় দিতে। ১০ই জুন যুক্তরাষ্ট্রের ‘নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড’ বা ‘নোরাড’এর এক বিবৃতিতে বলা হয় যে, মার্কিন বিমান বাহিনীর বিমান আলাস্কা থেকে মাত্র ২০ নটিক্যাল মাইল দূরে রুশ বিমান বাহিনীর ৫টা বিমানকে বাধা দেয়। এরপর আরও তিনটা রুশ বিমান আলাস্কার ৩২ নটিক্যাল মাইলের মাঝে চলে আসে। তবে ‘নোরাড’ বলছে যে, রুশ বিমানগুলি আন্তর্জাতিক আকাশ সীমাতেই অবস্থান করছিলো। এছাড়াও বল্টিক সাগরে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং রাশিয়ার ত্রিমুখী উত্তেজনা চলছে গ্যাস পাইপলাইন তৈরি নিয়ে। রাশিয়া আশেপাশের সকল দেশকে বাইপাস করে ‘নর্ড স্ট্রিম ২’ পাইপলাইন তৈরি করছে জার্মানি পর্যন্ত, যা রাশিয়ার অর্থনীতির জন্যে অতি জরুরি। যুক্তরাষ্ট্র চাইছে না যে, রুশ গ্যাসের উপর জার্মানির নির্ভরশীলতা বৃদ্ধি পাক। এই লক্ষ্যে মার্কিন কংগ্রেস এই প্রকল্পে অংশ নেয়া কোম্পানিগুলির উপর অবরোধ দেয়ার জন্যে আইন পাস করছে। ১২ই জুন জার্মান অর্থ মন্ত্রণলায়রের এই প্রতিবেদনের বরাত দিয়ে জার্মান পত্রিকা ‘ফ্রাঙ্কফুরটার আলেমাইন জাইটুং’ বলে যে, মার্কিন অবরোধ জার্মান কোম্পানি ছাড়াও সরকারি সংস্থাগুলিকেও ক্ষতিগ্রস্ত করবে।
বল্টিক সাগর ছাড়াও গত পহেলা মে মার্কিন এবং ব্রিটিশ নৌবাহিনী নরওয়ের উত্তরে আর্কটিকের কাছাকাছি নৌ মহড়ায় অংশ নেয়। এরও আগে মার্চের শুরুতে ব্রিটিশ নেতৃত্বে নরওয়েতে ১৬ হাজার সৈন্যের বড়সড় সামরিক মহড়া শুরু হয়। ‘দ্যা ব্যারেন্টস অবজারভার’ বলছে যে, শূণ্যের ২০ ডিগ্রি নিচের তাপমাত্রায় অনুষ্ঠিত দুই সপ্তাহের এই মহড়ার নাম ছিল ‘এক্সারসাইজ কোল্ড রেসপঞ্জ ২০২০’। এই মহড়া শেষ হতে না হতেই জবাব হিসেবে রাশিয়া তার সামরিক শক্তিকে ব্রিটেনের আশেপাশে মোতায়েন করে। একসাথে ৭টা রুশ যুদ্ধজাহাজ কয়েকদিন ধরে ইংলিশ চ্যানেলের আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করে। এর জবাবে ব্রিটিশ রয়াল নেভি একত্রে ৯টা যুদ্ধজাহাজ মোতায়েন করতে বাধ্য হয়। এছাড়াও ‘দ্যা গার্ডিয়ান’ বলছে যে, রুশ বিমান বাহিনীর বোমারু বিমানগুলি শেটল্যান্ড আইল্যান্ডের উত্তরে এসে হাজির হয়। ব্রিটিশ রয়াল এয়ার ফোর্সের ‘টাইফুন’ ফাইটার বিমান রুশ বিমানগুলিকে বাধা দেয়।
‘গ্রেট পাওয়ার’ প্রতিযোগিতায় ব্যারেন্টস সাগর, বল্টিক সাগর, কৃষ্ণ সাগরে রাশিয়াকে ব্যাতিব্যস্ত রাখতে চাইছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। তবে পুতিনের রাশিয়াও এর জবাব দিতে চাইছে বিভিন্নভাবে। এবং একইসাথে লিবিয়া এবং সিরিয়াতেও সে তার অবস্থান ধরে রাখতে চাইছে। কিন্তু করোনা দুর্যোগ এবং তেলের বাজারে মন্দার মাঝে দুর্বল অর্থনীতি নিয়ে রাশিয়া এই প্রতিযোগিতাকে কতদূর এগিয়ে নিতে পারবে, তা প্রশ্নবিদ্ধ।
![]() |
| রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান। করোনাভাইরাসের লকডাউন তুলে নেবার পর রাশিয়ায় এটাই প্রথম বড় অনুষ্ঠান। |

COVID-19,
Geopolitics,
Global Britain,
Great Power Competition,
Novel Coronavirus,
Russia,
USA,
Vladimir Putin
Thursday, 31 October 2019
পুতিনের আফ্রিকায় অবতরণ!
৩১শে অক্টোবর ২০১৯
২৩শে অক্টোবর রুশ বিমান বাহিনীর দু’টা ‘তুপোলেভ টিইউ-১৬০’ পারমানবিক বোমারু বিমান দক্ষিণ আফ্রিকার মাটিতে অবতরণ করে। এটা ছিল আফ্রিকার মাটিতে রুশ পারমানবিক বোমারু বিমানের প্রথম অবতরণ। রাশিয়া থেকে ১১ হাজার কিঃমিঃ উড়ে আসা এই বিমানগুলির মিশনকে প্রশিক্ষণ মিশন হিসেবে বলা হলেও এর রয়েছে বিশেষ কৌশলগত তাতপর্য। বিমানগুলি যখন দক্ষিণ আফ্রিকায় অবতরণ করছিল, তখনই রাশিয়ার কৃষ্ণ সাগরের উপকূলের শহর সোচিতে অনুষ্ঠিত হচ্ছিল প্রথম রাশিয়া-আফ্রিকা শীর্ষ বৈঠক। বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সেখানে যান আফ্রিকার ৪৩ জন রাষ্ট্রপ্রধান এবং ৩ হাজারের বেশি ব্যবসায়ী। পুরো অনুষ্ঠানটির কান্ডারী হিসেবে পুতিনের সাথে ছিলেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি।
‘দ্যা মস্কো টাইমস’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, এই অনুষ্ঠানটি সোচির অলিম্পিক ভিলেজে আয়োজন করাটা একটা প্রতীকি ব্যাপার ছিল। এই অলিম্পিক ভিলেজেই ২০১৪ সালে শীতকালীন অলিম্পিক গেমসের সময় পুতিন তার নতুন বহিঃর্মুখী পররাষ্ট্রনীতির আভাস দেন। সেই গেমসের প্রায় সাথে সাথেই রাশিয়া ইউক্রেনের সাথে বিরোধে জড়িয়ে পরে। সেবছরের এপ্রিলে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়; এবং সেপ্টেম্বরে ইউক্রেনের পূর্বে ডনবাস এলাকায় রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শুরু হয়। এর পরের বছর সেপ্টেম্বরে রাশিয়া সিরিয়ার যুদ্ধে বাশার আল-আসাদের সরকারের পক্ষে হস্তক্ষেপ করে। পরবর্তী সময়ে মার্কিন নির্বাচনে হস্তক্ষপের অভিযোগ, মার্কিন ইন্টেলিজেন্স সদস্য এডওয়ার্ড স্নোডেনকে আশ্রয় প্রদান, ভেনিজুয়েলার সরকারকে সামরিক সমর্থন প্রদান এবং তুরস্কের কাছে অত্যাধুনিক ‘এস-৪০০’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রয়সহ আরও অনেক আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনার অংশ হয় রাশিয়া। ‘ফরেন পলিসি’ ম্যাগাজিনের এক লেখায় বলা হচ্ছে যে, প্রকৃতপক্ষে ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়ার উপর পশ্চিমাদের যে অবরোধের চাপ নেমে এসেছে, সেটাই রাশিয়ার পৃথিবীব্যাপী বন্ধু খোঁজার কাজকে ত্বরান্বিত করেছে। রাশিয়ার আফ্রিকায় গমনের কারণও সেটাই। সোচির রাশিয়া-আফ্রিকা বৈঠকের অনেক অগেই রাশিয়া আফ্রিকাতে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এই বৈঠকের মাধ্যমে সেই চেষ্টাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিলো রাশিয়া।
তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়িপ এরদোগানের সাথে বৈঠক শেষ করেই পুতিন আফ্রিকার বৈঠকে যোগ দেন। মধ্যপ্রাচ্যে একটা সাফল্যমন্ডিত সফর শেষ করেই পুতিন সোচিতে আসেন। অর্থাৎ মধ্যপ্রাচ্যে একটা শক্তিশালী অবস্থান পাকাপোক্ত করেই তবে তিনি সোচিতে আফ্রিকা নিয়ে বসেছিলেন। সাম্প্রতিককালে আফ্রিকাতে রাশিয়ার অবস্থান নিয়ে খুব কমই কথা হয়েছে। আফ্রিকার সাথে চীন, মধ্যপ্রাচ্যের দেশগুলি, জাপান, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক যতটা গভীর সেক্ষেত্রে রাশিয়ার অবস্থান তেমন কিছুই নয়। আফ্রিকার সাথে রাশিয়ার বাৎসরিক বাণিজ্য ২০ বিলিয়ন ডলারের মতো; যেখানে এই মহাদেশের সাথে ইইউ-এর বাণিজ্য ৩’শ বিলিয়ন ডলার; চীনের বাণিজ্য ২’শ বিলিয়ন ডলারের বেশি। এমনকি ফ্রান্সের বাণিজ্যও ৫০ বিলিয়ন ডলারের উপর। ‘ইউরোস্ট্যাট’এর হিসেবে আফ্রিকার বৃহত্তম পাঁচ বাণিজ্য সহযোগী দেশের মাঝে রাশিয়ার নাম নেই; ইইউ, চীন, ভারত, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের পর আসে রাশিয়ার নাম। ভ্লাদিমির পুতিন এক্ষেত্রে আর্থিক সম্পর্ককে সামনে না টেনে আফ্রিকার দেশগুলির স্বাধীনভাবে চলতে পারার প্রসঙ্গটি সামনে নিয়ে আসেন। সন্মেলনের আগে রুশ বার্তা সংস্থা ‘তাস’এর সাথে এক সাক্ষাতে তিনি বলেন যে, পশ্চিমা দেশগুলি আফ্রিকার দেশগুলির উপর চাপ প্রয়োগ, ভীতি প্রদর্শন এবং ব্ল্যাকমেইলের পথ বেছে নিয়েছে। অন্যদিকে রাশিয়া আফ্রিকার দেশগুলিকে কোন শর্ত ছাড়াই সহায়তা করতে প্রস্তুত। তিন বলেন যে, রাশিয়া আফ্রিকার দেশগুলিকে ঔপনিবেশিক দখলদারিত্ব থেকে মুক্ত হতে সহায়তা দিয়েছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আফ্রিকার সাথে রাশিয়ার দূরত্ব তৈরি হলেও ইতিহাস মুছে যায়নি। যেমন, মোজাম্বিক পৃথিবীর একমাত্র দেশ, যে দেশের পতাকায় একটা কালাশনিকভ রাইফেল রয়েছে। সন্মেলনে অংশ নেয়া অনেকেই পুতিনের কথাগুলির সাথে একাত্মতা প্রকাশ করে সাহায্যের বদলে সহযোগিতা এবং বশ্যতার পরিবর্তে সার্বভৌমত্ব নিয়ে কথা বলেন। আফ্রিকার দেশগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে রাশিয়া সরব থাকলেও নিজের সীমানাতেই ইউক্রেন, জর্জিয়া এবং অন্যান্য দেশের ব্যাপারে রাশিয়া চুপ থেকেছে।
আফ্রিকার নিরাপত্তায় রাশিয়া
অর্থনীতিবিদ চার্লস রবার্টসন ‘দ্যা মস্কো টাইমস’এর সাথে কথা বলতে গিয়ে বলেন যে, আফ্রিকাতে রাশিয়ার মোট রপ্তানির দুই-তৃতীয়াংশ যায় মাত্র দু’টা দেশে – মিশর এবং আলজেরিয়াতে। তবে আফ্রিকার দেশগুলির সাথে নিরাপত্তার সম্পর্কের ক্ষেত্রে রাশিয়া অনেকের থেকেই এগিয়ে। সোভিয়েত সময় থেকেই আফ্রিকার বহু দেশ রুশ অস্ত্রের উপরে নির্ভরশীল। ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট’এর হিসেবে গত পাঁচ বছরে রাশিয়া আফ্রিকার সবচাইতে বড় অস্ত্র রপ্তানিকারকে পরিণত হয়েছে। পশ্চিমা সরকারগুলি যখন আফ্রিকার দেশগুলিতে মানবাধিকারের মতো ইস্যুগুলিকে প্রাধান্য দিয়ে অস্ত্র সরবরাহে লাগাম টেনেছে, তখন রাশিয়া সেই শূণ্যস্থান পূরণ করে নিয়েছে।
সোচির সন্মেলনের বাইরেই রুশ নির্মিত অস্ত্রের এক বিরাট প্রদর্শনীর আয়োজন করা হয়; যা ছিল অস্ত্র কেনাবেচার আলোচনায় মুখর। রুশ সামরিক রপ্তানিকারক কোম্পানি ‘রসবরনএক্সপোর্ট’এর ডিরেক্টর জেনারেল আলেক্সান্ডার মিখিভ বলেন যে, আফ্রিকার ২০টি দেশে তাদের মোট অস্ত্র রপ্তানির এক-তৃতীয়াংশ যাচ্ছে; যার মূল্যমান ১৪ বিলিয়ন ডলার। সোচির বৈঠকের সাইডলাইনে ‘রসবরনএক্সপোর্ট’ ১৫টা দেশের সাথে আলোচনায় বসে। ‘আরআইএ’ সংবাদ সংস্থা বলছে যে, বৈঠকের ফাঁকে রাশিয়া নাইজেরিয়ার কাছে ১২টা ‘এমআই-৩৫পি’ এটাক হেলিকপ্টার বিক্রয়ের চুক্তি করে। নাইজেরিয়া বলছে যে, এই হেলিকপ্টারগুলি বোকো হারাম জঙ্গীগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত হবে। নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাল্লা আনকুরাও-এর বরাত দিয়ে রুশ মিডিয়া ‘আরটি’ বলছে যে, রুশ মিলিটারি একাডেমিগুলিতে এখন ১’শরও বেশি নাইজেরিয়ান সামরিক সদস্য ট্রেনিং নিচ্ছে। ‘রাশান হেলিকপ্টারস’ কোম্পানির ডিরেক্টর জেনারেল আন্দ্রেই বোগিনস্কি বলেন যে, বর্তমানে আফ্রিকায় উড়ছে ৯’শরও বেশি রুশ-নির্মিত হেলিকপ্টার, যা কিনা পুরো মহাদেশের মোট হেলিকপ্টারের এক-চতুর্থাংশ। আর সেখানে সামরিক হেলিকপ্টারের প্রায় ৪০ শতাংশই রুশ-নির্মিত। কাজেই এই হেলিকপ্টারগুলি সার্ভিসিং, আধুনিকায়ন এবং নবায়নের অনেক ব্যবসায়িক কনট্রাক্ট রুশরা পেতে পারে।
‘মস্কো স্টেট ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্স’এর আইভান লোশকারেভ বলছেন যে, রাশিয়া চাইছে পৃথিবীর শক্তির কেন্দ্রকে একটা দেশের (যুক্তরাষ্ট্র) হাতে থাকতে না দিয়ে অনেকগুলি দেশের মাঝে ছড়িয়ে দেয়া; যার মাঝে একটা দেশ হবে রাশিয়া। আর আফ্রিকাতে কয়েকটা দেশকে রাশিয়া শক্তির কেন্দ্র হিসেবে দেখতে চাইছে; যেমন, উত্তর আফ্রিকায় মিশর; পশ্চিম আফ্রিকায় নাইজেরিয়া; আর আফ্রিকার দক্ষিণে দক্ষিণ আফ্রিকা। এই শক্তির কেন্দ্রগুলিতে রাশিয়া শক্ত অবস্থানে বসার লক্ষ্য নিয়েই এগুচ্ছে। ‘রয়টার্স’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, আফ্রিকাতে রাশিয়ার প্রভাব বৃদ্ধির একটা প্রমাণ ছিল ২০১৮ সালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে তিনজন রুশ সাংবাদিককে হত্যা। এই সাংবাদিকেরা সেই দেশে ‘ওয়াগনার গ্রুপ’ নামের গোপন রুশ ভাড়াটে সেনাদের অবস্থান নিয়ে রিপোর্ট করতে এসেছিলেন। সোচিতে পুতিন এবং সেন্ট্রাল আফ্রিকার প্রেসিডেন্ট ফস্টিন-আরশাঞ্জ তুয়াদেরা এই হত্যাকান্ডের তদন্তের ব্যাপারে আলোচনা করেছেন বলে ক্রেমলিন থেকে বলা হয়।
আফ্রিকাতে মস্কোর প্রভাব বৃদ্ধির সাথেসাথে এই অঞ্চলের পুরোনো শক্তিরা নিজেদের অবস্থান সুদৃঢ় করতে মনোযোগী হয়েছে বলে বলছেন ‘কন্ট্রোল রিস্কস’এর টিম স্ট্যানলি এবং বার্নাবি ফ্লেচার। ‘দ্যা মস্কো টাইমস’এ এক লেখায় তারা বলছেন যে, পশ্চিমা দেশগুলি তাদের রাজনৈতিকভাবে কর্মকান্ড বাড়াবার সাথে সাথে নিজেদের বাণিজ্যিক স্বার্থগুলিকেও বেশি করে সামনে নিয়ে আসছে। জুন মাসে ঘোষিত যুক্তরাষ্ট্রের ‘প্রসপার আফ্রিকা’ প্রচেষ্টার অংশ হিসেবে আফ্রিকাতে উন্নয়নের জন্যে সহায়তা দেবার সাথে সাথে সেই প্রকল্পগুলিতে মার্কিন কোম্পানিগুলিকে কাজ পাইয়ে দেবার চিন্তা আসছে। এর আগে মার্কিন নীতি ছিল মূলতঃ রাজনৈতিক সংস্কারকে ঘিরে। অন্যদিকে চীন আফ্রিকাতে তাদের অর্থনৈতিক প্রভাবকে রাজনৈতিক প্রভাবে রূপান্তরিত করতে চাইছে।
‘ফরেন পলিসি’ ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সাথে পশ্চিমাদের টানাপোড়েন চলছে। পশ্চিমা অর্থনৈতিক অবরোধের মুখে রাশিয়া তার অর্থনীতিকে ইউরোপ থেকে অন্যদিকে নিয়ে যেতে চাইছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে যুক্তরাষ্ট্রের ফোকাস কমে যাবার ফলে রাশিয়ার জন্যে সুযোগ তৈরি হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নও আফ্রিকার দেশগুলির সাথে সম্পর্কের ক্ষেত্রে শরণার্থী সমস্যাকে প্রাধান্য দিয়েছে এবং আফ্রিকার সরকারগুলির উপর নানামুখী চাপের সৃষ্টি করেছে। এই সুযোগে রাশিয়া আফ্রিকার দেশগুলির সাথে সামরিক সম্পর্ক গভীর করেছে, বাণিজ্যিক সম্পর্কও বাড়িয়েছে, এবং সেসব দেশের স্বেচ্ছাচারী শাসকদের ক্ষমতায় টিকে থাকার জন্যে বিভিন্নভাবে সহায়তা দিয়েছে। প্রাক্তন রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ব্রেগাদজে এখন পশ্চিম আফ্রিকার গিনিতে রুশ এলুমিনিয়াম কোম্পানি রুসালে রয়েছেন; যেখান থেকে তিনি গিনির প্রেসিডেন্ট আলফা কন্ডেকে সমর্থন যোগাচ্ছেন। প্রাক্তন রুশ ইন্টেলিজেন্স কর্মকর্তা ভ্যালেরি জাখারভ এখন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফস্টিন-আরশাঞ্জ তুয়াদেরার নিরাপত্তা উপদেষ্টা। সেন্ট্রাল আফ্রিকা এবং মোজাম্বিকে রুশ ভাড়াটে সেনারা সরকারের পক্ষে যুদ্ধে অংশ নিচ্ছে বলেও বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে। গত জুনে রাশিয়ার প্রাক্তন ধনকুবের মিখাইল খদরকভস্কির মাধ্যমে পাওয়া কিছু নথি জনসম্মুখে আনে ‘দ্যা গার্ডিয়ান’। সেখানে বেশ লম্বা বর্ণনা দেয়া হয় যে, কিভাবে নিরাপত্তা, রাজনীতি, ব্যবসা, মিডিয়া, এনজিও, ইত্যাদির উপর ভর করে রাশিয়া আফ্রিকায় তার প্রভাব বিস্তার করতে চাইছে। সেখানে ১৩টা দেশকে রাশিয়ার সাথে সম্পর্কের হৃদ্যতার উপর ভিত্তি করে রেটিং করা হয়।
রাশিয়ার সক্ষমতা আসলে কতটুকু?
রাশিয়ার সামনে চ্যালেঞ্জ রয়েছে অনেক। ‘দ্যা আফ্রিকা রিপোর্ট’এর এক লেখায় অলিভিয়ে মারবো মনে করিয়ে দিচ্ছেন যে, সাম্প্রতিক সময়ে আফ্রিকায় রাশিয়া বেশকিছু বন্ধু হারিয়েছে, যার মাঝে রয়েছে সুদান এবং আলজেরিয়া। এই দেশগুলিতে বহুকাল ক্ষমতায় থাকা নেতৃবৃন্দের পতন হয়েছে। একইসাথে কয়েক বছর ধরে আফ্রিকার মাটিতে একটা সামরিক ঘাঁটি বসাবার জন্যে যথেষ্ট চেষ্টা করলেও রাশিয়া এখনও সেই প্রচেষ্টায় সফল হতে পারেনি। তদুপরি আফ্রিকার দেশগুলির সামরিক বাহিনীগুলির সাথে রাশিয়ার দীর্ঘমেয়াদী সম্পর্ক আফ্রিকার মাটিতে রাশিয়ার স্বার্থকে সমুন্নত রেখেছে।
রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতা নিয়ে রয়েছে আরও বড় প্রশ্ন। ২০১৮ সালে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং চীন আফ্রিকাতে ৬০ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। চ্যাটহ্যাম হাউজের আফ্রিকা প্রোগ্রামের প্রধান এলেক্স ভাইন্স বলছেন যে, এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে রাশিয়াকে অনেক চতুর হতে হবে। কম খরচে কাজ হাসিল করার চেষ্টা করতে হবে তাদের, নতুবা সক্ষমতার বাইরে গিয়ে কাজ করতে বাধ্য হতে পারে। ‘মেডুজা’ বার্তা সংস্থা বলছে যে, লিবিয়ার সামরিক নেতা খলিফা হাফতারের পক্ষে যুদ্ধ করতে গিয়ে কয়েক ডজন রুশ ভাড়াটে সেনার মৃত্যু হয়েছে। ‘কারটা ডে মোজাম্বিক’ জানাচ্ছে যে, পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে যুদ্ধ করতে গিয়ে পাঁচজন রুশ ভাড়াটে সেনার মৃত্যু হয়েছে। অক্টোবর মাসের শুরুতে মোজাম্বিকে একজন রুশ নাগরিকের মৃত্যুর পর ক্রেমলিন থেকে দাবি করা হয়েছিল যে, মোজাম্বিকে কোন রুশ সেনা নেই।
রাশিয়ার আফ্রিকাতে টিকে থাকার সক্ষমতা কতটুকু, তা নিয়ে প্রশ্ন করছেন অনেকেই। ‘রাশান একাডেমি অব সাইন্সেস’এর ইন্সটিটিউট ফর আফ্রিকান স্টাডিজের ওলগা কুলকোভা রাশিয়ার আফ্রিকায় ফেরত আসাকে রেলগাড়ির শেষ কম্পার্টমেন্টে বসার সাথে তুলনা করেছেন। তিনি বলছেন যে, আফ্রিকাতে রাশিয়াকে চেনে পুরোনো সোভিয়েত প্রজন্মের মানুষগুলি। কিন্তু বর্তমান প্রজন্মের সাথে রাশিয়ার সেই সম্পর্ক নেই। পুরোনো প্রজন্মের প্রস্থানের আগেই রাশিয়াকে সুযোগ কাজে লাগাতে হবে। তবে সেই সুযোগ রাশিয়ার জন্যে কখনও না-ও আসতে পারে। ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’এর আফ্রিকা প্রোগ্রামের ডিরেক্টর জাড ডেভারমন্ট বলছেন যে, পুরোনো সূত্রে রাশিয়া ‘গ্রেট পাওয়ার প্রতিযোগিতা’য় নেমেছে; কিন্তু এক্ষেত্রে তারা কতটুকু সক্ষমতা রাখে, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। রুশরা জাতিসংঘেও আফ্রিকার দেশগুলিকে নিজেদের পক্ষে রাখার চেষ্টা করে যাচ্ছে। বিশেষতঃ ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে জাতিসংঘে যে কোন আলোচনায় রাশিয়া আফ্রিকাতে বন্ধু খুঁজেছে। তবে এই চেষ্টার উদ্দেশ্য নিয়ে কেউ কেউ প্রশ্ন করেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিচার্ড গোওয়ান বলছেন যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আফ্রিকার পক্ষে রাশিয়ার দাঁড়ানোর বিষয়টা রাশিয়ার নিজের ‘স্ট্যাটাস’ ঘোষণা করা এবং পশ্চিমা শক্তিদের ত্যাক্ত করার চাইতে বেশি কিছু বলে মনে হয় না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পরিবর্তন করার কোন মাস্টার প্ল্যান রাশিয়ার নেই।

Koushol,
Russia,
Vladimir Putin
Subscribe to:
Posts (Atom)